ডিএনএ থেকে তৈরি হলো বায়ো-ট্রানজিস্টর
ইলেকট্রনিক জগতে বিপ্লব ঘটিয়েছিলো ট্রানজিস্টরের আবিষ্কার। সেই ইতিহাসে এবার যোগ হচ্ছে নতুন এক অধ্যায়। ডিএনএ ব্যবহার করে বিজ্ঞানীরা বানিয়েছেন এক বায়োলজিকাল ট্রানজিস্টর। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাইট লাইভ সায়েন্স জানিয়েছে, এক রকম জীবন্ত কম্পিউটারের জন্ম দিতে পারে এই বায়োলজিকাল ট্রানজিস্টর।
ট্রানজিস্টরের মতোই সিগন্যাল অ্যাম্পিøফাই করে ট্রান্সকিপটর। ট্রানজিস্টর যেমন দুর্বল রেডিও সিগনাল শোনার যোগ্য আওয়াজে অ্যাম্পিøফাই করে, ঠিক তেমনি এনজাইমের প্রবাহের ছোট ছোট পরিবর্তনকে অ্যাম্পিøফাই করে অন্যান্য প্রোটিন সৃষ্টি করে। এর মাধ্যমে বড় দূরত্ব অতিক্রম করে এক কোষ থেকে অন্য কোষে পৌঁছে যায় সংকেত।
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বায়োইঞ্জিনিয়ার জেরোমি বনেট এ ব্যাপারে বলেন, ‘জেনেটিক লজিককে অ্যাম্পিøফাই করার চাবিকাঠি হচ্ছে ট্রান্সকিপটর। এককভাবে ট্রান্সকিপটরগুলো কম্পিউটার হিসেবে কাজ করবে না, কিন্তু মূল কমান্ডগুলো নিয়ে কাজ করতে পারবে এটি।
