২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগল ট্রান্সলেটর ব্যবহার করে স্প্যামিং!

অপ্রয়োজনীয় ইমেইল বা স্প্যাম পাঠানোর নতুন অস্ত্র হিসেবে হ্যাকাররা এখন ব্যবহার করছে সার্চ জায়ান্ট গুগলের অন্যতম সেবা গুগল ট্রান্সলেট। নির্ভরযোগ্য ওই সাইটটি ব্যবহার করে ক্ষতিকর লিংক এবং কন্টেন্ট পাঠানোর জন্য হ্যাকারদের এই অভিনব পন্থার খবর জানিয়েছে প্রযুক্তি সংবাদ বিষয়ক ওয়েবসাইট টেকনিউজ ডেইলি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজিজি ফাওমি খান, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 03:59 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

সূত্র জানিয়েছে, গুগল ট্রান্সলেটের মতো নির্ভরযোগ্য সাইটগুলোকে ইমেইল সেবাদাতা প্রতিষ্ঠান এবং স্প্যামফিল্টার ফাঁকি দিতে কাজে লাগাচ্ছে স্প্যামাররা।

গুগল ট্রান্সলেটের বিভিন্ন ওয়েবপেইজ অনুবাদ করার লিংকে স্প্যাম কোড লুকিয়ে রাখছে তারা। ব্যবহারকারীরা ওই লিংকে ক্লিক করলে ব্যবহৃত অ্যাকাউন্টে ইমেইল পাঠানোর মাধ্যমে স্প্যামাররা তাদের ইনবক্সে প্রবেশ করে। আর গুগল ট্রান্সলেটর ব্যবহার করার সুবিধা হচ্ছে, ইমেইলগুলো স্প্যাম ফোল্ডারে না এসে সরাসরি ইনবক্সে প্রবেশ করারি আশঙ্কা বেশি। ফলে বোঝার উপায় থাকে না কোনটি স্প্যাম আর কোনটি দরকারি ইমেইল।

অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠান ইয়াহু সার্ভারেরও একই ধরনের সার্ভিস ব্যবহার করে স্প্যামাররা ইয়াহুকেও ব্যবহার করার চেষ্টা করছে।