২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মার্টফোন তৈরি করছে অ্যামাজন

ইন্ড্রাস্টি সাপ্লাই চেইনের সূত্রে জানা গেছে, স্মার্টফোন তৈরি করছে মার্কিন ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। মোবাইল ফোন বিষয়ক ওয়েবসাইট জিএসএমএরিনা জানিয়েছে, বাজারের স্মার্টফোন প্রতিযোগিতায় অংশ নিতে নিজেদের স্মার্টফোনটির হার্ডওয়্যার স্পেসিফিকেশন নিয়ে এখন কাজ করছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 02:47 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

অ্যামাজন এখনও ব্যাপারটি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও স্মার্টফোনটি নিয়ে বিভিন্ন গুজব রটেছে। হার্ডওয়্যার স্পেসিফিকেশনের ব্যাপারে পূর্ণ তথ্য না পাওয়া গেলেও গুজব ছড়িয়েছে, স্মার্টফোনটির ডিসপ্লে হবে ৪.৭ ইঞ্চি। এছাড়াও জানা গেছে অ্যামাজনের উৎপাদনকারী অংশীদার ‘ফক্সকন’-এর সঙ্গে টানাপোড়নের কারণে স্মার্টফোনটি বাজারে আসতে দেরি হচ্ছে।

জানা গেছে, ১০০ থেকে ২০০ ডলার দাম হতে পারে স্মার্টফোনটির।