২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জি১০-এর হাত ধরে ফের লাভের খাতায় ব্ল্যাকবেরি

কানাডিয়ান মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান ব্ল্যাকবেরির নতুন স্মার্টফোন জি১০-এর ক্রেতার সংখ্যা ইতোমধ্যেই ১০ লাখে পৌঁছেছে। বিবিসি জানিয়েছে, বছরের প্রথম প্রান্তিকে ব্ল্যাকবেরি লাভ করেছে প্রায় নয় কোটি ৮০ লাখ মার্কিন ডলার। এই হ্যান্ডসেটের মাধ্যমেই ফের বাজারে প্রভাব পুনরুদ্ধারের সম্ভাবনা দেখছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজিজি ফাওমি খান, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 01:00 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

গত বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির বড়ধরনের আর্থিক ক্ষতি হয়েছিলো। দেরিতে হলেও ব্ল্যাকবেরি এখন এমন বাজারে  উঠে দাঁড়ানোর চেষ্টা করছে যেখানে অ্যাপল আর অ্যান্ড্রয়েড অসম্ভব ক্ষমতাধর। তিন মাস আগে বাজারে আসা ব্ল্যাকবেরির নতুন মডেলটি এ পর্যায়ে এসেছে যুক্তরাষ্ট্রের বাজার ছাড়াই, কেবল যুক্তরাজ্য, কানাডা ও অন্যান্য বাজার থেকে। যুক্তরাষ্ট্রে ফোনটি বাজারে ছাড়া হয়েছে মাত্র এক সপ্তাহ আগে।

তবে সমালোচকরা যুক্তরাষ্ট্রে জি১০ এবং একই গোত্রের কিউ১০ মডেলের সাফল্য নিয়ে খুব বেশি আশাবাদী নন। গত এক বছরে ব্ল্যাকবেরি ব্যবহারকারীর সংখ্যা সাত কোটি ৯০ লাখ থেকে সাত কোটি ৬০ লাখে নেমে এসেছে।