২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন গেইমিং মাউস আনলো জিনিয়াস

প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান জিনিয়াস নতুন গেইমিং মাউস বাজারে ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। জিনিয়াসের নির্মিত গেইমিং মাউসটির নাম দেয়া হয়েছে ‘জিনিয়াস এক্স-জি৫১০’। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট টেকট্রি জানিয়েছে তথ্যটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 10:03 AM

Updated : 25 Apr 2022, 06:32 PM

নতুন এ গেইমিং মাউসটির তারের দৈর্ঘ্য ৫.৯০ ফিট বা ১.৮ মিটার। প্রোফাইল সুইচের মাধ্যমে মাউসটিকে ডিপিআই মোডস-এ চালাতে পারবেন ব্যবহারকারী। এতে ২১টিরও বেশি ম্যাক্রো কি থাকছে ব্যবহারকারীর জন্য। মাউসটির ডিজাইন সম্পর্কে নির্মাতা প্রতিষ্ঠানের বক্তব্য হচ্ছে, মাউসটি ফুল সাইজ ডিজাইন ও এর রাবার কোটেড গ্রিপের সাহায্যে দুই হাতেই স্বাচ্ছ্যন্দে চালানো যাবে। তিন বছরের ওয়ারেন্টিও থাকছে মাউসটিতে।

জিনিয়াস এক্স-জি৫১ গেইমিং মাউসটির দাম পড়বে ৩০ ডলার।