২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডোজ ফোনে আসছে টেম্পল রান

উইন্ডোজে ফোনেই খেলা যাবে অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের জনপ্রিয় গেইম টেম্পল রান। স্যান ফ্রান্সিকোতে চলছে ভিডিও গেইম ডেভেলপার্স কনফারেন্স। প্রযুক্তি সংবাদ বিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, ওই কনফারেন্সে টেম্পল রানসহ আরো বেশ কয়েকটি জনপ্রিয় গেইম এখন থেকে উইন্ডোজ ফোনেই খেলা যাবে বলে নিশ্চিত করেছে টেক জায়ান্ট মাইক্রোসফট।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2013, 12:28 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

২০১১ সালে টেম্পল রান গেইমটি বাজারে ছেড়েছিলো নির্মাতা প্রতিষ্ঠান ইম্যানজি। গেইমটি বাজারে আসার পর এতোটাই জনপ্রিয়তা পেয়েছে যে, এখন পর্যন্ত আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে ১৭ কোটিবার ডাউনলোড করা হয়েছে গেইমটি।

টেম্পল রানসহ যে স্মার্টফোন গেইমগুলো এখন উইন্ডোজ ডিভাইসে খেলা যাবে সেই তালিকায় রয়েছে সিক্সথ প্ল্যানেট, প্রোপেল ম্যান, আর্কস মাস্ট সারভাইভ, ফাইট থিওরি, ড্রিফট ম্যানিয়া চ্যাম্পিয়নশিপ এবং রাজল। এর মধ্যে বেশ কয়েকটি গেইম উইন্ডোজ ফোনের জন্য পাওয়া যাবে ২৮ মার্চ থেকেই। বাকিগুলোও উইন্ডোজ ফোন স্টোরে আসবে শিগগিরই।

টেম্পল রান-এর পর টেম্পল রান টু এনেছিলো ইম্যানজি। আর ডিজনির সঙ্গে জুটি বেঁধে বাজারে এনেছিলো গেইমটির দু’টি থিম ভার্সন টেম্পল রান ব্রেভ এবং টেম্পল রান ওজ।