এলো গুগল ক্রোমের নতুন সংস্করণ
ক্রোম-২৬ নামে নতুন ব্রাউজার নিয়ে এলো গুগল। প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট টেকট্রি জানায়, এতে শব্দের বানান ঠিক করার ফিচারসহ ডেস্কটপের নানা ধরনের শর্টকার্ট থাকবে।
ব্রাউজারটিতে একসঙ্গে অনেকগুলো প্রোফাইল ব্যবহার করা যাবে। ফলে একই কম্পিউটার থেকে একাধিক ব্যক্তি নিজেদের মতো করে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। এর একটি ‘আকর্ষণীয় দিক’ হচ্ছে, ‘আস্ক গুগল ফর সাজেশন’ নামের ফিচারটি। এখানে ব্যবহারকারীরা গুগলের কাছ থেকে সাহায্য নিয়ে বিশেষ্য ও ক্রিয়াপদের মতো শব্দের বিভিন্ন ব্যবহার ঠিক করতে পারবেন। এই ফিচারে অভিধান তো আছেই, সেই সঙ্গে তামিল, আলবেনিয়ান এবং কোরিয়ান ভাষাও পাওয়া যাবে। এছাড়া সমার্থক শব্দ, বিপরীত শব্দ প্রভৃতি থাকবে অভিধানগুলোতে।
গুগল ফেব্রুয়ারি মাসে ‘ক্রোম ২৫’-এ ‘ভয়েস রিকগনিশন’ নামে একটি ফিচার নিয়ে এসেছে। ফলে কণ্ঠস্বর ব্যবহার করে বিভিন্ন নির্দেশনা দেয়া যাবে ব্রাউজারটিতে।
