২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডিপসি চ্যালেঞ্জার’ দান করলেন ক্যামেরন

যে সাবমার্সিবলে চড়ে পৃথিবীর গভীরতম স্থান ঘুরে এসেছিলেন জেমস ক্যামেরন, সেই ‘ডিপসি চ্যালেঞ্জার’কে গবেষণার জন্য দান করে দিলেন টাইটানিক খ্যাত হলিউডি পরিচালক। বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, বৈজ্ঞানিক গবেষণার খাতিরেই সাবমেরিনটি দান করে দেবার স্বিদ্ধান্ত নিয়েছেন ক্যামেরন। এক বছর আগে ২০১২ সালের ২৬ মার্চ ‘মারিয়ানা ট্রেঞ্চ’ অভিযানে যান ক্যামেরন। তার সাবমার্সিবলটি পাচ্ছে মার্কিন প্রতিষ্ঠান উডস হোল ওশেনোগ্রাফিক ইন্সটিটিউট।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 09:18 AM

Updated : 25 Apr 2022, 06:32 PM

ডিপসি চ্যালেঞ্জারে চড়ে সমুদ্রের ১০.৯ কিলোমিটার গভীরে ডুব দিয়েছিলেন ক্যামেরন। সাবমার্সিবলটি দান করার খবরটি বিবিসিকে নিশ্চিত করেছেন ক্যামেরন নিজেই।

প্রাথমিক অবস্থায় ডিপসি চ্যালেঞ্জারের বিভিন্ন যন্ত্রাংশ অন্যান্য সাবমার্সিবলের সঙ্গে জুড়ে দিয়ে ব্যবহার করা হবে। তবে চাইলেই আবার জুড়ে দিয়ে আগের মতোই গভীর সমুদ্র অভিযানের উপযোগী করা যাবে ডিপসি চ্যালেঞ্জারকে।

আপাতত শখের সাবমার্সিবলটি দান করে দিলেও ভবিষ্যতে ডিপসি চ্যালেঞ্জারে চড়ে আবারও অভিযানে যাবার ইচ্ছে রয়েছে ক্যামেরনের। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ক্যামেরন বলেন, ‘এখনও অনেকগুলো কৌতুহলোদ্দীপক বৈজ্ঞানিক অঞ্চল বাকি রয়ে গেছে যা আমি দেখতে চাই। ডিপসি চ্যালেঞ্জারে চড়ে ‘টোংগা ট্রেঞ্চ’, ‘কেরমাডেক ট্রেঞ্চ’, ‘সিরেনা ডিপ’ ঘুরে আসতে চাই আমি।’