দাম কমলো ক্যানন পাওয়ারশট এস১০০ ক্যামেরার
ক্যানন পাওয়ারশট এস১০০ ক্যামেরা এখন ৩০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। আগে এর দাম ছিল ৩৫ হাজার টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্যামেরাটির আমদানিকারক জেএএন অ্যাসোসিয়েটস জানিয়েছে, এই ক্যামেরার সঙ্গে আরও পাওয়া যাবে একটি ক্যানন ব্যাগ এবং আট গিগাবাইট এসডি মেমোরি কার্ড।
ডিজিক৫ ইমেজ প্রসেসরসম্পন্ন ক্যানন পাওয়ারশট এস ১০০ ক্যামেরায় আছে ১/১.৭ ইঞ্চি ফরমাটের ১২.১ এমপি হাই সেন্সিটিভিটি সিমোস সেন্সর যার মাধ্যমে ১৯২০ বাই ১০৮০ রেজললিউশন এবং ২৪পি ফ্রেম রেটে ফুল হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে। এতে আরও আছে বিল্ট-ইন জিপিএস যার মাধ্যমে ছবিতে জিওট্যাগিং করা সম্ভব।
ক্যানন পাওয়ারশট এস১০০ বাংলাদেশে এনেছে জেএএন অ্যাসোসিয়েটস। জেএএন অ্যাসোসিয়েটস-এর ফোন নাম্বার ৯১৮৩১২৭।
