২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক্সপেরিয়া জেড নিয়ে বিড়ম্বনায় ব্যবহারকারীরা

জাপানি টেক জায়ান্ট সনির নতুন ‘ফ্ল্যাগশিপ’ স্মার্টফোন এক্সপেরিয়া জেড নিয়ে ভালোই বিপদে পড়েছেন স্মার্টফোনটির ক্রেতারা। হঠাৎ করেই রিস্টার্ট হচ্ছে হাতের আনকোড়া স্মার্টফোনটি। কখনো বা আবার বন্ধ হয়ে গেলে চালুই হচ্ছে না। প্রযুক্তি সংবাদ বিষয়ক সাইট টেকট্রি জানিয়েছে, হার্ডওয়্যার নয় বরং স্মার্টফোনটির সফটওয়্যার জটিলতার কারণেই এই বিড়ম্বনার শিকার হচ্ছেন ব্যবহারকারীরা।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 01:59 AM

Updated : 25 Apr 2022, 06:32 PM

নতুন এক্সপেরিয়া জেড ক্রেতাদের এই বিড়ম্বনার থেকে বাঁচাতে এর মধ্যেই সনি নতুন সফটওয়্যার আপডেট আনবে বলে জানা গেছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের একটি জটিলতার কারণেই ওই ‘সাডেন ডেথ’ সমস্যার শিকার হচ্ছিলেন এক্সপেরিয়া জেড ব্যবহারকারীরা।

অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোনের ক্ষেত্রেও একই সমস্যার সম্মুখিন হয়েছিলেন ক্রেতারা। স্যামসাংয়ের প্রথম দিকের গ্যালাক্সি স্মার্টফোনও একই সমস্যায় পড়েছিলেন ক্রেতারা। তবে একটি সফটওয়্যার আপডেট দিয়েই সেই সমস্যার সমাধান করেছিলো স্যামসাং।