ফেইসবুকের নতুন ফিচার ‘রিপ্লাই’
ব্যবহারকারীদের জন্য নতুন ‘রিপ্লাই’ ফিচার আনছে বিশ্বের শীর্ষস্থানীয় সোশ্যাল মিডিয়া ফেইসবুক। নতুন এ ফিচারের মাধ্যমে একজন ব্যবহারকারী যে কোনো কমেন্টে ‘রিপ্লাই’ করতে পারবেন নতুন আরেকটি ‘কমেন্ট’ করা ছাড়াই। সম্প্রতি সিএনএন-এর এক প্রতিবেদনে তথ্যটি জানা গেছে।
এতোদিন ফেইসবুক ব্যবহারকারীরা কোনো পোস্টে কমেন্টের উত্তর দিতেন নতুন করে কমেন্ট করার মাধ্যমে। কিন্তু নতুন এই ফিচারের সহায়তায় ব্যবহারকারীরা নতুন করে কমেন্ট না করেই সরাসরি কমেন্টে ‘রিপ্লাই’ দিতে পারবেন।
সরাসরি কমেন্টে রিপ্লাই করার এ ফিচারের ব্যপারটি এক অফিসিয়াল ব্লগ পোস্টে জানান ফেইসবুকের ‘জার্নালিজম প্রোগ্রাম ম্যানেজার’ ভাদিম লাভ্রুসিক। এ ফিচারের বিষয়ে লাভ্রুসিক আরও জানান, কমেন্টে রিপ্লাই করা সবচেয়ে ‘অ্যাকটিভ পোস্ট’টি পেইজের শীর্ষে দেখা যাবে।
ফেইসবুকের নতুন ফিচারটি চালু হবে এ বছরের ১০ জুলাই থেকে। লাভ্রুসিক জানিয়েছেন শুরুতে কেবল ডেস্কটপ কম্পিউটার থেকে ফিচারটির সুবিধা পাওয়া গেলেও ভবিষ্যতে এপিআই গ্রাফ ও মোবাইলেও ফিচারটির সুবিধা পাওয়া যাবে।
