স্বাধীনতা উদযাপনে শামিল গুগল
স্বাধীনতা দিবসের ৪২তম বার্ষিকীতে গুগলের মূল পাতায় (হোম পেইজ) উঠে এল বাংলাদেশের জাতীয় পতাকা।
২৬ মার্চের প্রথম প্রহর থেকেই দেখা যায়, বাংলাদেশ নিয়ে নকশা করো লোগো বা গুগল ডুডল। মা-বাবার সঙ্গে পতাকা হাতে একটি শিশুর ছবি গুগলের হোম পেজে ফুটে উঠে। সবুজ পটভূমিতে লাল পাঞ্জাবী পড়া বাবার হাতেও রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা।
বিশেষ দিনে গুগল সার্চ বক্সের উপরের লোগোটিকে বলা হয় গুগল ডুডল। বিভিন্ন আন্তর্জাতিক ও বিভিন্ন দেশের কোনো বিশেষ ঘটনা, ব্যক্তি বা দিন নিয়ে দেখা মেলে বিশেষ নকশার ডুডলের।
বাংলাদেশের স্বাধীনতা দিবসের ডুডলটি গুগলের মূল পেইজ (www.google.com) এবং বাংলাদেশের ডোমেইন হোমপেজ (www.google.com.bd) দেখা যাচ্ছে।
বাংলাদেশর স্বাধীনতা দিবসে এই উদ্যেগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য ধন্যবাদ পাচ্ছে গুগল।
১৯৯৮ সাল থেকে নানা ডুডলের জন্ম দিচ্ছে গুগল। তবে বাংলাদেশ নিয়ে এটাই এ ধরনের প্রথম উদ্যোগ।
