২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫০ হাজার ছাড়ালো উইন্ডোজ স্টোরের অ্যাপ

চালু হবার এক বছরের মধ্যেই ৫০ হাজার ছাড়িয়েছে উইন্ডোজ স্টোরের অ্যাপ্লিকেশন সংখ্যা। প্রযুক্তি বিষয়ক সাইট টেকট্রি জানিয়েছে, ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি চালু হবার পর এক বছর পেরোনোর আগেই অ্যাপ স্টোরটির অ্যাপ সংখ্যা এখন ৫০,৩০৪টি। স্টোরটির ৯৩ শতাংশ অ্যাপই ডাউনলোড করা যাবে বিনামূল্যে।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2013, 09:15 AM

Updated : 25 Apr 2022, 06:31 PM

স্টোরটির ৫০,৩০৪টি অ্যাপের মধ্যে ৪৭,৭৮৪টি ডাউনলোড করা যাবে বিনামূল্যে। বাকি ৩,৫২০টি অ্যাপের কোনোটির দাম ১.৫ ডলার, আবার কোনোটির দাম ১,০০০ ডলার। ২০১২ সালের নভেম্বরেই স্টোরটির অ্যাপ্লিকেশনের সংখ্যা ছিলো ২০,৬১০ টি। মাত্র তিন মাসের ব্যবধানে আরো ৩০ হাজার অ্যাপ যোগ হয়েছে স্টোরটিতে।

উল্লেখ্য, উইন্ডোজ ফোন স্টোর থেকে একেবারেই আলাদা উইন্ডোজ স্টোর। উইন্ডোজ ফোন স্টোরে পাওয়া যায় উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেমের জন্য তৈরি অ্যাপগুলো। আর উইন্ডোজ স্টোরে পাওয়া যায় ডেস্কটপ, ল্যাপটপ বা ট্যাবলেট, বিশেষ করে উইন্ডোজ ৮ এবং উইন্ডোজ আরটি ডিভাইসের জন্য তৈরি অ্যাপগুলো।