২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিবিসির টুইটার অ্যাকাউন্ট হ্যাক করলো সিরিয়ার হ্যাকার

সম্প্রতি বিবিসির কয়েকটি অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। প্রযুক্তিবিষয়ক সাইট অরেঞ্জ নিউজ জানিয়েছে, দলটি নিজেদের সিরিয়ার হ্যাকার বলে পরিচয় দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

আজিজি ফাওমি খান, প্রদায়ক, বিডিনিউজ টোয়েনটিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2013, 04:55 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

হ্যাকড অ্যাকাউন্টগুলোর মধ্যে আছে বিবিসি ওয়েদার, বিবিসি অ্যারাবিক অনলাইন এবং বিবিসি রেডিও আলস্টার। অনলাইনে এই অ্যাকাউন্টগুলোর অনুসারী প্রায় এক লাখ ২০ হাজার।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সিরিয়া সফরের দিন এই অ্যাকাউন্টগুলো থেকে বেশ কয়েকটি ইসরায়েল বিরোধী টুইট পোস্ট করা হয়। হ্যাকার দলটি নিজেদের পরিচয় দিচ্ছে ‘সিরিয়ান ইলেকট্রনিক আর্মি’ নামে।

পোস্টগুলোতে বিভিন্নভাবে বিভিন্ন দেশের সরকারকে ব্যঙ্গ করা হয়েছে। যেমন যুক্তরাজ্যকে ইঙ্গিত করে বলা হয়েছে, সিরিয়ার বিরুদ্ধে পাঠানো সেনা ভরণপোষণের জন্য এডিনবরা আবহাওয়া সতর্কীকরণ স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে। আরেকটি পোস্টে বলা হয়েছে, উটের সঙ্গে সংঘর্ষ হওয়ায় সৌদি আবহাওয়া স্টেশন ভেঙে পড়েছে।

বিবিসির এক মুখপাত্র জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। সাময়িকভাবে নিয়াপত্তা বিঘ্নিত হওয়ায় তিনি দর্শকদের কাছে ক্ষমা প্রার্থনা করেন।