২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামসাং জি এসফোর মিনি নিয়ে গুঞ্জন

দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাংয়ের নতুন ‘ফ্ল্যাগশিপ’ স্মার্টফোন গ্যালাক্সি এসফোর (জি এসফোর) বিশ্বের সব দেশে বিক্রি শুরু হয়নি এখনও। এর মধ্যেই প্রযুক্তি দুনিয়া নতুন গুঞ্জন, আসছে গ্যালাক্সি এসফোর মিনি (জি এসফোর মিনি)। মোবাইল ফোন ও ইলেক্ট্রনিক্স পণ্য বিষয়ক সাইট জিএসএমএরিনা জানিয়েছে, ইতোমধ্যেই ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ পেয়ে গেছে জি এসফোর মিনির একাধিক ছবি।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2013, 12:45 PM

Updated : 25 Apr 2022, 06:31 PM

ইন্টারনেটে ফাঁস হওয়া ছবি অনুযায়ী, দেখতে জি এসফোরের মতোই জি এসফোর মিনি। স্মার্টফোন দু’টির ব্যাক কভার ডিজাইনটিও হুবহু এক। ১.৬ গিগাহার্টজের ডুয়াল কোর প্রসেসর থাকবে স্মার্টফোনটিতে। থাকবে ৯৬০ বাই ৫৪০ পিক্সেলের ৪.৩ ইঞ্চির অ্যামোলেড স্ক্রিন। স্মার্টফোনটি চলবে অ্যান্ড্রয়েড ৪.২.২ জেলি বিন অপারেটিং সিস্টেমে।

মোবাইল ফোন বিষয়ক অপর সাইট জিএসএম এরিনার দেয়া তথ্য অনুযায়ী, চারটি আলাদা ভার্সন থাকবে জি এসফোর মিনির। এর মধ্যে একটি হবে ডুয়াল সিম ভার্সন আরেকটিতে থাকবে ফোরজি এলটিই সংযোগ সুবিধা।