২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পৃথিবীতে স্বাস্থ্যসম্মত টয়লেটের চেয়ে মোবাইল বেশি

পৃথিবীর ৭শ’ কোটি মানুষের মধ্যে ৬শ’ কোটি মানুষের মোবাইল ফোন ব্যবহারের সুযোগ আছে। তবে জাতিসংঘের উদ্ধৃতি দিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের আওতায় আছে মাত্র সাড়ে ৪শ’ কোটি মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 07:36 PM

Updated : 25 Apr 2022, 06:31 PM

প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়লেও অতি প্রয়োজনীয় স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের বাইরে রয়েছে বিশ্বের ২৫০ কোটি মানুষ; যারা অপরিচ্ছন্ন স্যানিটেশন ব্যবস্থার ওপর নির্ভরশীল। এর মধ্যে ১১০ কোটি মানুষ খোলা জায়গায় প্রয়োজনীয় এ কাজটি সারে।

টয়লেট ব্যবহার করতে পারেন না এমন ৬০ ভাগ মানুষই বসবাস করেন ভারতে। ভারতে প্রায় একশ’ কোটি মোবাইল ফোন ব্যবহৃত হলেও প্রায় সাড়ে ৬২ কোটি মানুষ স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এছাড়া বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ চীনে এক কোটি ৪০ লাখ মানুষ ভারতের মতো একইভাবে প্রকৃতির ওপর নির্ভরশীল। দেশটিতে ৯৮ কোটি ৬০ মোবাইল ফোন ব্যবহার করা হয় বলে জানিয়েছে ডেইলি মেইল।