২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন এক্সবক্সে চলবে না পুরনো গেইম!

মাইক্রোসফটের নতুন প্রজন্মের গেইমিং কনসোল এক্সবক্স ‘ডুরাংগো’তে খেলা যাবে না পুরনো গেইমগুলো। আগের কেনা গেইমগুলো নতুন এক্সবক্সে গেইমাররা খেলার সুযোগ পাবেন না বলে ইঙ্গিত করছে সম্প্রতি ভিজিলিক্স ডটকমে ফাঁস হওয়া মাইক্রোসফট ডুরংগো এসডিকের কয়েকটি স্ক্রিনশট। এক্সবক্স ডুরাংগো নিয়ে এই খবর জানিয়েছে ইয়াহু নিউজ।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 06:18 AM

Updated : 26 Jul 2022, 03:01 PM

মাইক্রোসফটের নতুন এক্সবক্স গেইম কনসোলটি বেশ পরিচিতি পেয়েছে ‘ডুরাংগো’ কোডনেইম দিয়ে। ডুরাংগোতে পুরনো গেইম খেলা যাবে না -এমন গুজব শোনা গিয়েছিলো আগেই। আর ভিজিলিক্সে ফাঁস হওয়া স্ক্রিনশটগুলো ওই গুজবগুলোর সত্যতাই প্রমাণ করে।

ডুরাংগো নিয়ে বেশ কয়েকটি গুজব ইতোমধ্যেই সত্যি প্রমাণিত হয়েছে। এর মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে, সিডি থেকে গেইম খেলার সুযোগ পাবেন না গেইমাররা। হার্ডড্রাইভে ইনস্টল করেই খেলতে হবে গেইমটি।

ভিজিলিক্সে ফাঁস হওয়া স্ক্রিনশটগুলোতে নতুন ‘হাই ফিডালিটি কাইনেক্ট সেন্সর’-এর কথাও বলা হয়েছে। প্রতিটি কনসোলের সঙ্গেই বিক্রি হবে কাইনেক্ট সেন্সর। কনসোলগুলো চালাতে কাইনেক্ট সেন্সরের সঙ্গে অবশ্যই সংযোগ থাকতে হবে।

তবে সনির প্লেস্টেশন ফোর কনসোলের ক্ষেত্রেও পুরনো গেইম খেলা যাবে না বলে গুজব শোনা গিয়েছিলো। কিন্তু মার্চ মাসেই গেইম কনসোলটি বাজারে আসার পর মিথ্যে প্রমাণিত হয় ওই গুজব।