২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ব্যবস্থায় ত্রুটি

অ্যাপল অ্যাকাউন্টের মাধ্যমে যে কেউ আপনার ইমেইল অ্যাড্রেস এবং জন্ম তারিখ ব্যবহার করে পরিবর্তন করে দিতে পারে আপনার অ্যাপল আইডি এবং আইক্লাউড অ্যাকাউন্টের পাসওয়ার্ড। এমনটাই জানিয়েছে, প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল।

প্রযুক্তি ডেস্ক

কার্তিক দাস শুভ, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 03:15 AM

Updated : 23 Aug 2022, 10:26 AM

পাসওয়ার্ড রিসেট করার জন্য অ্যাপলের নিজস্ব কিছু টুলস ব্যবহার করতে হয়। একটি পরিবর্তনশীল ইউআরএল ব্যবহার করে যে কারো জন্মতারিখ দিয়ে ‘আইফরগট’ পেইজ ওপেন হবে। এই দুর্বলতার সুযোগ কিভাবে নেওয়া যায়, মার্কিন প্রযুক্তিবিষয়ক সংবাদ সংস্থা ‘দি ভার্জ’ এক প্রতিবেদনে এটি টিউটোরিয়াল আকারে দেখিয়েছে।

বৃহস্পতিবার অ্যাপল ব্যবহারকারীদের আইডি এবং আইক্লাউড অ্যাকাউন্টের পাসওয়ার্ডের জন্য দুই পর্যায় যাচাই প্রক্রিয়া উন্মুক্ত করে।

অন্যান্য সেবা সমূহের জন্য এই দুই ধাপে যাচাই প্রক্রিয়া অনেক গুরুত্বপূর্ণ। অ্যাপলের এই দুই ধাপে যাচাই প্রক্রিয়ায় আইডেনটিটি পরীক্ষা করা হবে নতুন কোনো ডিভাইস থেকে ঢুকলে।

যাচাই প্রক্রিয়াটি অন্য একটি ডিভাইস (যেমন: আইফোন) ব্যবহার করে করা যাবে। অন্য একটি কম্পিউটার থেকে আইক্লাউড অ্যাকাউন্টে সাইন ইন করা হলে বহু সংখ্যার কোডের একটি টেক্সট মেসেজ আসবে। এই কোডটি কম্পিউটারের মাধ্যমে এন্ট্রি করালেই আইডেনটিটি যাচাই সম্পন্ন হবে।