২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাতাসেই চলবে গাড়ি

আপনি যদি ভবিষ্যতে গাড়ির কথা ভাবেন, তাহলে পিটার ডিয়ারম্যানের ভক্সহল নোভার কথা চিন্তা করতে পারেন। হাতে বানানো এই যানটি চালাতে গ্যাসোলিন প্রয়োজন নেই, দরকার নেই ব্যাটারিও। গলফ কার্টের মতো শব্দ করা ইঞ্জিনটি চলবে শুধু তরল বাতাস ব্যবহারের মাধ্যমে। এটাই সম্ভবত পৃথিবীর সবচেয়ে পরিবেশ বান্ধব গাড়ি- এমনটাই জানিয়েছে ইয়াহু।

প্রযুক্তি ডেস্ক

কার্তিক দাস শুভ, প্রদায়ক,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2013, 01:02 PM

Updated : 25 Apr 2022, 06:30 PM

ডিয়ারম্যানের গাড়িটি অনেকটা বাষ্পীয় ইঞ্জিনের মতো কাজ করে। যদিও এতে বাষ্পের বদলে ব্যবহার হবে তরল বাতাস। মাইনাস ৩০০ ডিগি সেলসিয়াস তাপমাত্রায় বাতাস তরলে পরিণত হয়। এই তরল বাতাসটিকে ইঞ্জিনে প্রবাহিত হওয়ার আগে ধীরে ধীরে গরম করা হয় এবং এক পর্যায়ে ফুটতে শুরু করে। তারপরই এটি গ্যাসে পরিণত হয় এবং পিস্টনে পাম্পিং শুরু করে।

‘গাড়িটি কোন দূষণ করবে না কারণ এটাতে ব্যবহার হবে শুধু বাতাস। গাড়িটি চালাতে আমরা কোন কিছু পোড়াচ্ছি না। আমরা শুধু পরিবেশের তাপ এবং তরল বাতাস ব্যবহার করছি ’ লন্ডনে গাড়িটি পরীক্ষামূলকভাবে চালানোর সময় বর্ণনা করেন ৬১ বছর বয়স্ক এই আবিষ্কারক।

তরল বাতাস পছন্দের কারণ হিসেবে ডিয়ারম্যান বিশ্বাস করেন, তার গাড়িটিই হবে গ্রহের সবচেয়ে টেকসই গাড়ি। যার ইঞ্জিনটি খুবই হালকা।

ব্যাটারি চালিত গাড়ি রিচার্জ হতে ঘণ্টাখানেক সময় নেয়। তবে বাতাসে চালিত গাড়িটি রিচার্র্জ হতে  তেলচালিত গাড়ির মতোই সময় দরকার হবে।