ইউটিউব ব্যবহারকারী এখন ১০০ কোটি
সম্প্রতি গুগলের মালিকানাধীন ভিডিও হোস্টিং সাইট ‘ইউটিউব’ ঘোষণা করেছে, প্রতি মাসে তাদের ব্যবহারকারী গড়ে ১০০ কোটি। যার মানে হচ্ছে, বিশ্বের মোট ইন্টারনেট ব্যবহারকারীর প্রতি দুই জনের একজন ইউটিউব ব্যবহার করে। এ তথ্যটি জানা গেছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এর সূত্রে।
গুগলের বিজ্ঞাপন গবেষণা পরিচালক গানার্ড জনসন এক ব্লগ পোস্টে লিখেছেন, ‘এ প্রজন্মকে বলা যায় ইন্টারনেট, মোবাইল ও সামাজিক এমন এক প্রজন্ম, যারা যখন যেখানে প্রয়োজন সেখানেই কন্টেন্টের সুবিধা নিতে পারে।’
