বয়সের ছাপ কমায় নাচ ও মার্শাল আর্ট
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নার্ভাস সিস্টেমে কিছু পরিবর্তন হয় সেগুলো এড়ানো সম্ভব নয়। তবে কিছু অনুশীলনের মাধ্যমে দেহে এর প্রভাব কম পড়ে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। সাইকোলজি টুডে সাম্প্রতিক গবেষণায় জানিয়েছে নাচ ও কারাতের প্রশিক্ষণ থাকলে দেহে বয়সের ছাপ পড়ে ধীরে।
এ গবেষণার জন্য নাচ ও কারাতে প্রশিক্ষণ দেয়া হয় প্রবীণদের। প্রবীণ বয়সের শারীরিক দক্ষতা পরিমাপের জন্য গবেষকরা নাচের আয়োজন করেন। তিন থেকে ছয় মাস মেয়াদী নাচ শেখার এ প্রোগ্রামে অংশ নেয়া নারীদের গড় বয়স ৬৮ বছর। সপ্তাহে একদিন ৬০ মিনিটের নাচের প্রোগ্রামে প্রথম ২০ মিনিট ওয়ার্মআপ এবং পরবর্তী ৪০ মিনিট একাএকা বিভিন্ন মুভমেন্টে নাচেন অংশগ্রহণকারীরা।
দেখা গেছে, নাচের ঘোরার মুভমেন্টসহ সবক্ষেত্রেই ভালো করেছেন তারা। এতে বিজ্ঞানীদের আগ্রহ আরও বেড়ে যায়। এবার জার্মানির ইউনিভার্সিটি অব রিজেন্স বার্গে এবারের গবেষণায় ৬৭-৯৩ বছর বয়সীদে পুরুষদের নিয়ে চিন্তাভাবনা ও আত্ম-প্রতিরক্ষার প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে প্রতিক্রিয়ার জানার চেষ্টা হয়। দেখা গেছে এ বয়সেও কারাতের কৌশলগুলো রপ্ত করতে পারছেন। তাছাড়া তাদের মস্তিস্কও নতুন কিছু শেখার জন্য প্রস্তুত।
গবেষণায় দেখা গেছে, ‘অপ্রয়োজনীয়’ ক্রীড়ার মাধ্যমে আত্মশক্তি জাগ্রত হয়; এতে জীবন-যাপনেও পরিবর্তন লক্ষ্য করা যায়।
