২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মার্টফোনে ফিঙ্গার প্রিন্ট পাসওয়ার্ড

টেক জায়ান্ট অ্যাপলের নতুন আইফোনে পাসওয়ার্ড হিসেবে আঙ্গুলের ছাপ ব্যবহার করার কথা জানাচ্ছেন প্রযুক্তি বিশ্লেষকরা। টেলিগ্রাফ জানিয়েছে, আইফোনের পরবর্তী ভার্সনের হোম বাটনের নিচে আলাদা চিপ ব্যবহার করা হবে।

প্রযুক্তি ডেস্ক

ফজলে আজিম, প্রদায়ক,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2013, 11:40 AM

Updated : 25 Apr 2022, 06:30 PM

পাসওয়ার্ডের চেয়ে আঙ্গুলের স্পর্শ অনেক বেশি নিরাপদ। গুগলও সম্প্রতি স্মার্টকার্ডে ব্যবহারকারীর আঙ্গুলের চিহ্ন শনাক্ত করতে আলাদা চিপ ব্যবহারের কথা জানিয়েছে।

এদিকে জানা গেছে, গত মাসেই অ্যাপল কিনে নিয়েছে বায়োমেট্রিক সিকিউরিটি প্রতিষ্ঠান অথেনটেক। এর ভিত্তিতেই কেজিআই সিকিউরিটিস-এর নিরাপত্তা বিশ্লেষক মিং-টি কু বলেছেন, তার প্রতিষ্ঠান মনে করে আইফোন ফাইভএস মডেলে ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন টেকনোলজি ব্যবহার করা হবে।

কু আরো বলেন, আমরা আশা করছি, আইফোন ফাইভএস ডিভাইসে হোম বাটনের নিচে  ফিঙ্গারপ্রিন্ট চিপ ব্যবহার করা হবে। এতে নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত হবে।