২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চম প্রজন্মের টেগরা চিপ আনলো এনভিডিয়া

১৯ মার্চ জিপিইউ ডেভেলপার্স কনফারেন্সে পঞ্চম প্রজন্মের টেগরা মোবাইল চিপ দেখিয়েছে এনভিডিয়া। সিনেট জানিয়েছে, ওই অনুষ্ঠানে চতুর্থ প্রজন্মের টেগরা চিপ ‘লোগান’ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এনভিডিয়া সিইও জেন-সাং হুয়াং, একই সঙ্গে ঘোষণা দেন পঞ্চম প্রজন্মের টেগরা চিপ পার্কারের।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2013, 08:38 AM

Updated : 26 Jul 2022, 03:01 PM

লোগান ও পার্কার নাম দু’টি আদতে নতুন প্রজন্মের চিপগুলোর কোড নেম। এ বছরেই বিক্রি শুরু হয়েছে টেগরা ফোর লোগানের। আর টেগরা ফাইভ পার্কারও বাজারে আসবে এ বছরেই। 

টেগরা ফোর লোগানে রয়েছে এনভিডিয়ার কেপলার জিপিইউ। এনভিডিয়ার নিজস্ব জিপিইউ প্রোগ্রামিং মডেল ‘সিইউডিএ’ থাকার কারণে একসঙ্গে একাধিক কাজ সারতে পারবে মাইক্রোচিপটি।

অন্যদিকে এনভিডিয়ার প্রজেক্ট ডেসভার পুশের প্রথম পণ্য হবে ৬৪ বিট ক্ষমতাসম্পন্ন পার্কার। ব্যক্তিগত কম্পিউটার থেকে শুরু করে সুপারকম্পিউটারেও ব্যবহার করা যাবে এটি। এনভিডিয়ার তৈরি ম্যাক্সওয়েল জিপিইউ-ও রয়েছে এতে।

আগামী পাঁচ বছরের মধ্যে নতুন টেগরা চিপ, পুরনো টেগরা চিপের তুলনায় ১০০গুণ বেশি ক্ষমতাসম্পন্ন হবে বলেও ডেভলপার্স কনফারেন্সে জানিয়েছেন হুয়াং।