ভবিষ্যতের জ্বালানী হতে পারে মিথেন বরফ
বিকল্প জ্বালানীর খোঁজে ভূপৃষ্ঠ থেকে ১৩০০ মিটার গভীরে খুঁড়ছেন জাপানের বিজ্ঞানীরা। জাপানের দক্ষিণ-পশ্চিম উপকূলে সমুদ্রের জলের নিচে রয়েছে নরম কাঁদার মতো বরফে পরিণত হওয়া মিথেন গ্যাসের ভা-ার। নিউ সায়েন্টিস্ট জানিয়েছে, মিথেন গ্যাসের ওই বরফ ভূপৃষ্ঠে উঠিয়ে তা থেকে মিথেন গ্যাস আহরণ করা সম্ভব, যা যোগান দিতে পারে ভবিষ্যতের বিকল্প জ্বালানী।
সমুদ্রের জলের নিচের মিথেন বরফ আসলে মিথেন হাইড্রেট। মিথেন হাইড্রেট হচ্ছে জলের কণা থেকে সৃষ্ট খাঁচার মতো গঠনে আবদ্ধ মিথেন কণা। শীতল তাপমাত্রা এবং প্রচ- চাপে সংকুচিত হয়ে কাঁদার মতো নমনীয় বরফে পরিণত হয় মিথেন হাইড্রেট।
সাধারণ প্রাকৃতিক গ্যাসের তুলনায় ১৬৪ গুণ বেশি শক্তির যোগান দিতে পারে মিথেন হাইড্রেট। পৃথিবীর বিভিন্ন জায়গায় সমুদ্র উপকূলে এবং আর্কটিক বরফের নিচে রয়েছে মিথেন হাইড্রেটের ভা-ার।
এ মাসেই সমুদ্র উপকূল থেকে মিথেন হাইড্রেট সংগ্রহ করার লক্ষ্যে পরীক্ষামূলক অভিযানে নামবে জাপান ওয়েল, গ্যাস অ্যান্ড মেটালস ন্যাশনাল কর্পোরেশন এবং জাপানী বিজ্ঞানীদের একটি দল। সমুদ্র তলদেশের ৩০০ মিটার গভীর থেকে মিথেন হাইড্রেট উঠিয়ে এনে কয়েক হাজার কিউবিক মিটার গ্যাস আহরণের লক্ষ্য রয়েছে তাদের। প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত নানকাই অঞ্চলে যে পরিমাণ মিথেন হাইড্রেট রয়েছে, তা জাপানে ১০০ বছরের প্রাকৃতিক গ্যাস চাহিদা মেটাতে পারে।
বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস আমদানীকারক দেশগুলোর একটি জাপান। মিথেন হাইড্রেট থেকে জ্বালানী গ্যাস আহরণ করতে সক্ষম হলে, জাপানের ওই প্রযুক্তি পুরো এশিয়ার জ্বালানী গ্যাসের চাহিদা মেটাতে অবদান রাখতে পারে।
