আরো দু’টি এক্সপেরিয়া স্মার্টফোন আনছে সনি
সনির ‘ফ্ল্যাগশিপ’ স্মার্টফোন এক্সপেরিয়া জেড বাজারে আসতে না আসতেই আরো নতুন দু’টি এক্সপেরিয়া স্মার্টফোনের ঘোষণা দিয়েছে জাপানি প্রযুক্তিপণ্য নির্মাতা সনি। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, সনির ঘোষণা অনুযায়ী ২০১৩ সালের দ্বিতীয় প্রান্তিকেই বিশ্বব্যাপী বিক্রি শুরু হবে এক্সপেরিয়া এসপি এবং এক্সপেরিয়া এল স্মার্টফোন দু’টির।
এক্সপেরিয়া এসপিতে থাকবে ৪.৬ ইঞ্চির ৭২০ পিক্সেলের স্ক্রিন, ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং ডুয়াল কোর ১.৭ গিগাহার্টজের ¯œ্যাপড্রাগন প্রসেসর। স্মার্টফোনটির কেসিং হবে অ্যালুমিনিয়ামের। লাল, সাদা এবং কালো এই তিন রঙের কেসিংয়ে পাওয়া যাবে স্মার্টফোনটি।
এক্সপেরিয়া এল-এর ক্ষেত্রে অলাদাভাবে স্মার্টফোনটির ক্যামেরার কথা বলেছে সনি। সনির বক্তব্য অনুযায়ী, এক্সপেরিয়া এল-এর ৮ মেগাপিক্সেলের ক্যামেরাটি ব্যবহারকারীকে ‘সবচেয়ে ভালো স্মার্টফোন ক্যামেরা’ ব্যবহারের সুযোগ করে দেবে। এক্সপেরিয়া এল ফোনে এইচডিআর সুবিধা পাবেন ব্যবহারকারী। ক্যামেরাটি ব্যবহারের জন্য আছে আলাদা বাটন। পরিষ্কার এবং উজ্জ¦ল রঙের ছবি তোলার জন্য আছে সনির ‘এক্সমোর আরএস ফর মোবাইল’। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ৪.৩ ইঞ্চি স্ক্রিন এবং এফডব্লিউ ভিজিএ ডিসপ্লে এবং ডুয়াল কোর প্রসেসর।
দু’টি স্মার্টফোনেই থাকবে নিয়ার ফিল্ড কমিউনিকেশন বা এনএফসি সংযোগ সুবিধা। ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে আছে ‘স্ট্যামিনা মোড’। আর সনির নিজস্ব মিডিয়া প্লেয়ার অ্যাপগুলোতো আছেই।
