আসছে লেনোভোর নতুন থিংকপ্যাড
এপ্রিলে বাজারে আসছে চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা লেনোভোর থিংকপ্যাড সিরিজের নতুন ল্যাপটপ ‘থিংকপ্যাড-টিফোরথার্টিওয়ানএস’। প্রযুক্তি বিষয়ক সাইট সিনেট জানিয়েছে, থিংকপ্যাড সিরিজের সবচেয়ে হালকা ও পাতলা ল্যাপটপ এটি।
নতুন মডেলটি আসার আগ পর্যন্ত থিংকপ্যাডএক্সওয়ান-ই ছিলো লেনোভোর সবচেয়ে পাতলা ও হালকা ওজনের ল্যাপটপ।
লেনোভোর নতুন টিফোরথার্টিওয়ানএস ল্যাপটপটিতে থাকবে ইনটেলের তৃতীয় প্রজন্মের কোর আই সিরিজ প্রসেসর, ১২ জিবি র্যাম, দু’টি ইউএসবি ৩.০ পোর্ট এবং ১৮০ ডিগ্রি পর্যন্ত ঘোরানো যাবে এমন ১৬০০ বাই ৯০০ পিক্সেলের ১৪ ইঞ্চি ডিসপ্লে। এ ছাড়াও এতে সাপোর্ট করবে ২৫৬ জিবি এসএসডি, ৫৪০০ আরপিএম সম্পন্ন এক টেরাবাইট হার্ড ড্রাইভ এবং ফোর-জি এলটিই, থ্রিজি ও ভিপ্রো ব্রডব্যান্ড।
ল্যাপটপটির ওজন হবে ১.৬৩ কেজি এবং ০.৮২ ইঞ্চি পুরু হবে ল্যাপটপটি। থিংকপ্যাড এক্সওয়ান কার্বনের মতোই কোনো অপটিকাল ডিস্ক ড্রাইভ নেই টিফোরথার্টিওয়ানএস-এ।
এপ্রিলে বাজারে আসার পর এ ল্যাপটপটির দাম পড়বে ৯৪৯ ডলার।
