২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্রের গভীরও ব্যাকটেরিয়ায় ভরপুর

সমুদ্রে প্রায় ১২,১৫০ ফিট তলদেশে প্রচুর ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। লাইভ সায়েন্স জানিয়েছে, পৃথিবীর গভীরতম জায়গাতেও প্রচুর অণুজীবের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 09:02 AM

Updated : 25 Apr 2022, 06:30 PM

গবেষণাটি করতে সমুদ্রের গভীরতম জায়গা থেকে মাটি সংগ্রহ করেছেন বিজ্ঞানীরা। ৩৬ হাজার ফুট গভীর থেকে সংগৃহীত নমুনায় দেখা গেছে, সেখানেও রয়েছে অনুজীবদের স্বাচ্ছন্দ বিচরণ। ফলে এধরনের অন্যান্য সাগরের গভীর তলদেশেও প্রচুর জীবাণুর বাসস্থান বলে ধারণা করছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা জানিয়েছেন, ব্যাকটেরিয়াগুলোর সঙ্গে অন্যান্য ব্যাকটেরিয়ার তুলনার মাধ্যমে তাদের জিনগত বৈশিষ্ট্য নির্ণয়ের জন্য গবেষণা চলছে।