অনুবাদে সাহায্য করতে গুগল আনলো ‘ফ্রেজবুক’
গুগল ট্রান্সলেট ব্যবহার করে অনুবাদের কাজ সহজ করে দিতে সার্চ জায়ান্ট গুগল যোগ করেছে নতুন ফিচার ‘ফ্রেজবুক’। প্রযুক্তি বিষয়ক সাইট টেকট্রি জানিয়েছে, পুরো একটি বাক্য অনুবাদ করে মনে রাখার ক্ষেত্রে এই ফিচারটি কাজে দেবে বলেই নিজেদের ব্লগে জানিয়েছে গুগল।
দেশের বাইরে বেড়াতে গেলে বারবার শুনতে বা বলতে হবে এমন ভীনদেশী ভাষার বাক্যগুলো এবং অর্থ আগে ফ্রেজবুকে সেভ করে রাখতে পারবেন ব্যবহারকারী। ট্রান্সলেট ডেটা উইন্ডোর নিচের ‘স্টার’ আইকনটিতে ক্লিক করলেই সেইভ হয়ে যাবে বাক্যটি এবং তার অর্থ।
ফ্রেজবুকে রয়েছে বিশেষ ফিল্টার সুবিধা। দু’টি ভাষাকে ‘ল্যাঙ্গুয়েজ’ পেয়ার হিসেবে ব্যবহার করে বাক্য এবং তার অর্থ সেভ করে রাখা যাবে। সোজা কথায় বলতে, গেলে ফ্রেজবুক কাজ করবে ব্যবহারকারীর অনলাইন ফোল্ডার হিসেবে। অনলাইনের নিজস্ব ফোল্ডারটিতে সেভ করে রাখা যাবে ভিন্ন ভাষার প্রয়োজনীয় বাক্য এবং তথ্য। আর প্রয়োজনের সময় ট্রান্সলেট উইন্ডোর উপরে ডান দিকের বইয়ের আইকনটিতে ক্লিক করেই খুঁজে বের করে নেয়া যাবে ফোল্ডারটি।
