২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কণা’ এবং ‘তরঙ্গ’র মতো আচরণ করে ইলেক্ট্রন

ফেইম্যানের তত্ত্ব অনুযায়ী প্রথমবারের মতো বিজ্ঞানীরা দেখিয়েছেন, ইলেক্ট্রন কিভাবে একইসঙ্গে কণা এবং তরঙ্গের মতো আচরণ করে। সম্প্রতি পদার্থবিজ্ঞানী  রিচার্ড ফেইম্যানস-এর ‘ডাবল স্লিট’ গবেষণার ফল প্রকাশ করা হয়। এতে ইলেক্ট্রন সম্পর্কে নতুন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সায়েন্স ডেইলি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 02:32 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

ইউনিভার্সিটি অফ নেবরাস্কা-লিংকন এর অধ্যাপক হারমেন বেটিলান বলেন, ‘এ প্রযুক্তি নিয়ে দুই দশক ধরে গবেষণা হয়েছে। ইলেক্ট্রন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে আমাদের সময় লেগেছে তিন বছর।’ আগে ডাবল স্লিট নিয়ে সফল গবেষণা হলেও বিশেষভাবে স্লিট খোলা এবং বন্ধ করা ও একই সময়ে ইলেক্ট্রন শনাক্ত করতে ফেইম্যানের পদ্ধতি ব্যবহার করেননি বলে তিনি জানান।

আরেকজন গবেষক আকিরা তনোমুরা তার গবেষণায় এ পদ্ধতি ‘কিছুটা হলেও’ ব্যবহার করেছেন। ইলেক্ট্রন ভাঙতে এবং সেগুলো আবার জোড়া লাগাতে তিনি ফেইম্যানের পদ্ধতি প্রয়োগ করেন। গুইলিও পজির গবেষণায় তিনি প্রথম দেয়ালে ন্যানো-ফেব্রিকেটেড স্লিটস ব্যবহার করেছেন।

জার্মান ফিজিক্যাল সোসাইটি ১৪ মার্চ নিউ জার্নাল অফ ফিজিকস’-এ তাদের গবেষণার ফল প্রকাশ করেছে। বেটিলান এবং তার দলের সহকর্মীরা দেখিয়েছেন, পেরিমিটার ইনস্টিটিউট অফ থিউরিটিক্যাল ফিজিকস একটি ইলেক্ট্রনিক বিম ব্যবহার করে ফেইম্যানের তত্ত্ব সম্পর্কে নতুন তথ্য দিয়েছেন। এতে ফেইম্যানের পদ্ধতিতে একটি ইলেক্ট্রন বিমকে নির্দেশনা দেয়া হয়। যেটি একটি দেয়ালে সোনা আবৃত ধাতব পাতে স্বতন্ত্রভাবে ইলেক্ট্রনকে ছুড়তে পারে।

১৯৬৫ সালে ফেইম্যানের ইলেক্্রন তত্ত্ব জনপ্রিয়তা পায়। ইতিহাস থেকে জানা যায় পার্টিকেলকে ইলেক্ট্রন হিসেবে বিবেচনা করা হতো। যেটি প্রকৃতভাবে ডাবল স্পিøটের মাধ্যমে তরঙ্গ তৈরি করে।