২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পানি থেকে স্বর্ণ বানায় ভূমিকম্প!

প্রযুক্তি ডেস্ক

ফজলে আজিম,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 12:58 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

আগ্নেয়গিরি ও ভূমিকম্পের ফলে কীভাবে ভূগর্ভে খনিজ পদার্থের সৃষ্টি হয়, তা নিয়ে গবেষণার ফল প্রকাশ করেছে ভূতত্ত্ব বিষয়ক সাময়িকী নেচার জিওসায়েন্স। ভূমিকম্পের ফলে ভূগর্ভস্থ তরল পদার্থগুলো কিভাবে খণ্ডিত হয়ে ক্ষুদ্র কণায় পরিণত হয়ে মূল্যবান সম্পদে রূপান্তরিত হয়, ওই গবেষণা অনুসরণে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে ইয়াহু নিউজ।

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডের ভূপদার্থ বিজ্ঞানের গবেষক ডিওন ওয়েদারলি বলেন, ভূগর্ভস্থ তাপ ও চাপের ফলে তরল পদার্থগুলো পৃথক কণায় রূপান্তরিত হয়। এতে বিভিন্ন ধরনের খনিজ পদার্থের সৃষ্টি হয়।

প্রায় ১০ কিলোমিটার ভূগর্ভে পানির সঙ্গে উচ্চ কার্বন ডাই-অক্সাইড ও সিলিকা মিশ্রিত থাকে। যখন ভূকম্পন হয়, তখন প্রচ- তাপ ও চাপের ফলে পানির কণাগুলো ভেঙে যায়। এতে বিভিন্ন ধরনের মূল্যবান খনিজ পদার্থের সৃষ্টি হয়। তখন অন্যান্য খনিজ পদার্থের মতো সোনার উপাদানগুলো সেখানে বালি ও কাঁদা মিশ্রিত অবস্থায় থাকে।