ইউটিউবে নকল ‘ভক্ত’ কিনেছেন শিল্পীরা
রেকর্ড লেবেল আর রেডিও স্টেশনগুলোর কাছে নিজেদের জনপ্রিয় হিসেবে উপস্থাপন করতে ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব, ফেইসবুক ও টুইটার সহ বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে নকল ‘ভক্ত’ কিনছেন সঙ্গীত শিল্পীরা। বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, ইউটিউবে কোনো মিউজিক ভিডিওতে ১০ হাজার ‘ইউটিউব ভিউ’ কেনা যাচ্ছে মাত্র ৩০ পাউন্ডে।
এ বছরেই ভার্চুয়াল ফ্যানের ক্রেতাদের তালিকাটি প্রকাশ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে নেক্সট বিগ সাউন্ড। সঙ্গীত শিল্পীদের ভার্চুয়াল ফ্যান কিনতে সাহায্য করে, কানাডার অটোয়াভিত্তিক এমন একটি প্রতিষ্ঠানের কথাও জানিয়েছে বিবিসি। মাত্র ১০০ পাউন্ডের বিনিময়ে কয়েক হাজার ইউটিউব ভিউ আর সোশ্যাল মিডিয়ায় লাইক-কমেন্টের যোগান দেয় প্রতিষ্ঠানটি।
এদিকে সঙ্গীত শিল্পীদের ভার্চুয়াল ফ্যান কেনার ব্যাপারটি টুইটারের নিয়ম-নীতির পরিপন্থী বলেই জানিয়েছে মাইক্রোব্লগিং সাইটির কর্তৃপক্ষ। টুইটারের মতোই একইভাবে ভার্চুয়াল ফ্যান কেনার ব্যাপারে নেতিবাচক মন্তব্য করেছে ফেইসবুকও।
ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার হঠাৎ জনপ্রিয়তায় ভর করে পাদপ্রদিপের আলোতে এসেছেন এমন সঙ্গীত শিল্পীদের সংখ্যা যেন গাণিতিক হারেই বেড়েছে সাম্প্রতিক সময়ে। উদাহরণ হিসেবে বলা যায় টিন সেনসেশন জাস্টিন বিবারের কথা, ইউটিউব থেকেই সূত্রপাত হয়েছিলো তার জনপ্রিয়তার।
