২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যক্তিগত তথ্য প্রশ্নে ‘এফবিআই’য়ের বিরুদ্ধে রায়

‘জাতীয় নিরাপত্তার অজুহাতে’ গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ও টেলিকম প্রতিষ্ঠানগুলোর মধ্যকার মামলায় টেলিকম কোম্পানির পক্ষে রায় দিলেন বিচারক। ফলে এফবিআই আর কোনো টেলিকম কোম্পানির কাছ থেকে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারবে না বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মুতী, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 11:00 AM

Updated : 25 Apr 2022, 06:29 PM

টেলিকম কোম্পানির কাছ থেকে জাতীয় নিরাপত্তার অজুহাতে গ্রাহকদের ব্যাক্তিগত তথ্য সংগ্রহের জন্য এফবিআই-এর বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছিলো ২০১১ সালের মে মাসে। এফবিআই-এর বিরুদ্ধে অভিযোগটি অজ্ঞাত নামে করা হলেও ওয়াল স্ট্রিট জার্নাল ২০১২ সালের জুলাই মাসে জানায়, এ অভিযোগ ক্রেডো মোবাইল কোম্পানিরই করার সম্ভাবনা বেশি। মামলায় টেলিকম কোম্পানির প্রতিনিধিত্ব করে ইলেকট্রনিকস ফ্রন্টিয়ার ফাউন্ডেশন।

সম্প্রতি আদালতের এ রায় নিয়ে ক্রেডো মোবাইলের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ প্যাট্রিয়ট আইনে স্বাক্ষর করে অন্ধকার দিনের সূচনা করার পর সাংবিধানিক অধিকারের পক্ষে আদালতের এ রায় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।