হ্যাশট্যাগ আসছে ফেইসবুকেও!
সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেইসবুক তাদের নিউজ ফিড ও টাইমলাইন পরিবর্তনের পর এখন মাইক্রোব্লগিং সাইট টুইটারের মতো হ্যাশট্যাগ চালু করবে বলে গুজব রটেছে। টেকট্রির সূত্রে জানা যায়, এক প্রতিবেদনে ফেইসবুককে ব্যবহারকারীদের পোস্টে হ্যাশট্যাগ চালু করার পরামর্শ দেয় ওয়াল স্ট্রিট জার্নাল।
হ্যাশট্যাগ মূলত সার্চ টুল হিসেবে ও গ্রুপের জন্য ব্যবহার করা হয়। টুইটার ২০০৯ সালে প্রথম হ্যাশট্যাগ চালু করে। ফেইসবুকেও ব্যবহারকারীরা হ্যাশট্যাগের প্রচলন করেছে আগেই। ফেইসবুক মনে করে হ্যাশট্যাগের মাধ্যমে একজন ব্যবহারকারীর যোগাযোগ বৃদ্ধি পায় এবং এর ফলে তিনি বেশিক্ষণ ফেইসবুক সেবার মধ্যে থাকেন।
এখন দেখার বিষয় ফেইসবুক তাদের প্রাইভেসি পলিসি ঠিক রেখে কি উপায়ে হ্যাশট্যাগ সেবা চালু করে।
