স্মার্টফোনে বাড়ছে রেডিও সিগনাল ব্যবহার
নিত্যনতুন স্মার্টফোনের প্রতিযোগিতায় বাড়ছে বেতার তরঙ্গ চিপ নির্মাতাদের অংশগ্রহণ। রেডিও ফ্রিকোয়েন্সি (আরএফ) মাইক্রোডিভাইস ইনকর্পোরেশন, স্কাইওয়ার্কস সলিউশন এবং এভাগো টেকনোলজিস লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠান স্মার্টফোনে তারহীন তথ্য আদান প্রদানের জন্য চিপ তৈরি করছে বলে জানিয়েছে রয়টার্স।
ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে স্যামসাং এনেছে গ্যালাক্সি এসফোর। চোখের ইশারা করলে এর ভিডিও চলবে আবার বন্ধ হবে। এতে স্ট্রিম মিউজিক, ভিডিও এবং গেইম চালানোর প্রয়োজনে বেতার তরঙ্গ চিপ যুক্ত করা হয়েছে।
রেডিও তরঙ্গ সংযুক্ত মোবাইল ফোনের ব্যবহার বাড়ছে বলে জানিয়েছেন, আলফাওয়ান ক্যাপিটাল-এর পোর্টফোলিও ব্যবস্থাপক স্টিওয়ার্ট স্টিকার। দ্রুতগতির ইন্টারটের জন্য চতুর্থ প্রজন্মের (ফোর জি) নেটওয়ার্কে এ প্রযুক্তি বেশ কাজে আসবে, বলেছেন স্টিকার।
গবেষকরা জানিয়েছেন, এ বছর ফোরজি এলটিইযুক্ত ডিভাইসের চাহিদা বাড়বে। ধারণা করা হচ্ছে, বিশ্ববাজারে এলটিই যুক্ত ডিভাইসের চাহিদা এ বছর দ্বিগুণ হবে।
