২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোকেমন আসছে নতুন নিনটেনডোতে

জাপানি ভিডিও গেইম পোকেমন ভক্তদের জন্য সুখবর দিয়েছে গেইমিং কনসোল নিনটেনডোর নির্মাতা প্রতিষ্ঠান। এই মাসের শেষে পোকেমন গেইমটির সীমিত সংস্করণ নিনটেনডো থ্রিডিএস এক্সএল গেইম কনসোলে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল।

প্রযুক্তি ডেস্ক

কার্তিক দাস শুভ, প্রদায়ক, , বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 02:24 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

নতুন এই থ্রিডিএস এক্সএল কনসোলটি সাজানো হয়েছে উজ্জ্বল হলুদ পিকাচুর হাস্যোজ্জ্বল মুখ দিয়ে। যন্ত্রটিতে একটি বিল্ট-ইন ক্যামেরা আছে ছবি তোলা এবং চ্যাটিংয়ের জন্য। এ ছাড়াও রয়েছে একটি টাচ স্ক্রিন ও থ্রিডি ডিসপ্লে মনিটর যার জন্য আলাদা করে থ্রিডির জন্য তৈরি চশমা পরা লাগবে না।

চার জিবি এসডি মেমোরি কার্ড যুক্ত এই প্যাকেজটি মুক্তি পাচ্ছে ২৪ মার্চ। এর মূল্য ধরা হয়েছে ২০০ মার্কিন ডলার।

‘মিস্ট্রি ডানজন’ গেইমটি প্রথমে এই প্যাকেজে থাকলেও তা পরে বাদ যায়। নতুন প্রচারণায় বলা হয়েছে, বিনামূল্যে আর অন্য কোন গেইম খেলা যাবে না। কোনো ক্রেতা যদি একসঙ্গে থ্রিডিএস এক্সএল এবং মিস্ট্রি ডানজন-এর অনুলিপি অথবা অ্যাডভেঞ্চার গেইম ‘লুইগি’স ম্যানশন: ডার্ক মুন’ কেনেন, তাহলে তালিকায় অর্ন্তভূক্ত ‘সুপার ম্যারিনো থ্রিডি ল্যান্ড, স্টার ফক্স ৬৪ থ্রিডি এবং প্রফেসর লেইটন এবং মিরাকল মাস্ক’ থেকে যে কোনো একটি গেইম বাছাই করে বিনামূল্যে নিতে পারবেন।