তবুও আইফোনই সেরা: অ্যাপল
দক্ষিণ কোরিয়ান প্রযুক্তিপণ্য নির্মাতা স্যামসাংয়ের সর্বশেষ স্মার্টফোন গ্যালাক্সি এসফোর উদ্বোধনের দু’দিন পর টেক জায়ান্ট অ্যাপল তাদের ওয়েবপেইজে জানালো, তাদের সৃষ্ট আইফোন কেন এখনও সেরা। বিস্তারিত জানিয়েছে, প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল।
পাঁচ ইঞ্চি স্ক্রিন, যার প্রতি ইঞ্চিতে থাকছে ৪৪১ পিক্সেল, ১০৮০পি ডিসপ্লে, একটি কোয়াড কোর ১.৯ গিগাহার্টজ প্রসেসর এবং ১৩ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত স্যামসাং-এর পরবর্তী প্রজন্মের সৃষ্টি গ্যালাক্সি এস ফোর ক্ষমতা রয়েছে আইফোনকে হারিয়ে দেয়ার, তবে নিজেদের সাইটে অ্যাপল দাবি করেছে এর পরও অ্যাপলের আইফোনই সেরা, যদিও অ্যাপল তাদের প্রচারণায় গ্যালাক্সি এসফোর-এর নামটি উল্লেখ করেনি। অ্যাপল কেবল বলেছে, ‘আইফোন আছে, আর হ্যা, আছে অন্যগুলোও’।
ওই বক্তব্যে কিছু ক্ষেত্রে অ্যাপল রসিকতাও করেছে। ব্যাটারির বেলায় বলা হয়েছে, ‘আইফোনের ব্যাটারি বিশাল টকটাইম সম্পন্ন কিন্তু বিশাল আকারের নয়’। এর মাধ্যমে প্রকারান্তরে অ্যাপল গ্যালাক্সি ফোনের আকারকেই ব্যাঙ্গ করেছে।
আইফোন বাজারের অন্যান্য স্মার্টফোন থেকে কেন এখনও সেরা তা নিজেদের সাইটে বর্ণনা করেছে অ্যাপল। তার কিছু অংশ নিচে দেওয়া হলো-
