২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরুতেই চিকিৎসা এইচআইভি সংক্রমণ ঠেকাতে পারে

শরীরে এইচআইভির অনুপ্রবেশের সঙ্গে সঙ্গেই তাৎক্ষণিকভাবে চিকিৎসা নেয়া শুরু করলে তা ঠেকিয়ে দিতে পারে ভাইরাসটির সংক্রমণ। বিবিসি জানিয়েছে, দেহে এইচআইভির অনুপ্রবেশ ধরা পড়ার সঙ্গে সঙ্গেই নিবিড় চিকিৎসা শুরু করলে প্রতি ১০ জন রোগীর মধ্যে অন্তত এক জনের শরীরের ভাইরাসকে নিষ্ক্রিয় করে দেয়া সম্ভব বলে জানিয়েছেন ফরাসি বিজ্ঞানীরা।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2013, 08:55 AM

Updated : 25 Apr 2022, 06:29 PM

১৪ জন রোগীর ওপর চালানো গবেষণা থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে এ মত দিয়েছেন ফরাসী বিজ্ঞানীরা। ওই রোগীদের শরীরে এইচআইভি অনুপ্রবেশের ১০ সপ্তাহের মধ্যেই চিকিৎসা শুরু করা হয়।

বিজ্ঞানীরা বলছেন, এভাবে শুরুর দিকেই এইচআইভি ভাইরাসের উপস্থিতি শনাক্ত করে চিকিৎসা শুরু করলে প্রতি ১০ জন রোগীর মধ্যে একজন রোগীর শরীরের ভাইরাস নিষ্ক্রিয় করে দেয়া সম্ভব। এর ফলে ইমিউন সিস্টেমের মধ্যে লুকানো জায়গাগুলো থেকে বেরিয়ে এসে সংক্রমণ ঘটাতে পারে না ভাইরাসগুলো। এরপর দীর্ঘদিন কোনোরকম চিকিৎসা ছাড়াই স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ পান রোগী।