২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিউজিক অ্যাপ্লিকেশন আনছে টুইটার

মার্চ মাসের শেষ দিকে ‘টুইটার মিউজিক’ নামে একটি মিউজিক অ্যাপ্লিকেশন আনার পরিকল্পনা করছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। টেক জায়ান্ট অ্যাপলের মোবাইল ডিভাইস আইওএস-এর জন্য মিউজিক অ্যাপটি আনা হচ্ছে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল।

প্রযুক্তি ডেস্ক

কার্তিক দাস শুভ, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2013, 07:24 AM

Updated : 23 Aug 2022, 10:23 AM

টুইটার মিউজিক ব্যবহারকারীদের মধ্যে থেকেই শিল্পী সৃষ্টি করতে সাহায্য করবে এবং স্ট্রিম মিউজিক ব্যবহার করে সাউন্ড ক্লাউড এ মিউজিক স্টোরেজ আরো সুসংগঠিত করতে সাহায্য করবে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট।

অ্যাপটিতে সঙ্গীতের জন্য একটি ‘সাজেশন’ ট্যাবসহ চারটি ভাগ রয়েছে। ‘পপুলার’ ট্যাবটি রয়েছে ট্রেন্ডিং ট্র্যাক-এর জন্য এবং ‘নাও প্লেয়িং’ ট্যাব দিয়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অথবা অ্যাপ্লিকেশনে গান টুইট করা যাবে। ব্যবহারকারীরা কোনো টুইটার অ্যাকাউন্ট ছাড়াই টুইটার মিউজিকটি ব্যবহার করতে পারবে।

মিউজিক শেয়ারের জন্য ফেইসবুক নতুন সাবফিড যুক্ত করেছে। মার্কিন মাইক্রোব্লগিং ও সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টাম্বলার সম্প্রতি তাদের এক্সপ্লোরার পেইজে নতুন ‘মিউজিক ক্যাটেগরি’ যুক্ত করেছে। এছাড়া ‘অ্যাপল’ এবং সার্চ জায়ান্ট ‘গুগল’ তাদের সেবাতে মিউজিক স্ট্রিমিং সুবিধা যুক্ত করার কথা বিবেচনা করছে বলে খবর বেরিয়েছে।