১৫ লাখ ছাড়ালো সারফেস বিক্রি
বাজারে আনার পর থেকে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট প্রায় ১৫ লাখ সারফেস ট্যাবলেট বিক্রি করেছে এবং এক মাসের মধ্যেই সারফেস প্রো বিক্রি চার লাখ ছাড়িয়ে গেছে। ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরে এটি বাজারে ছাড়ার পর থেকে এরইমধ্যে প্রায় ১০ লাখ সারফেস আরটি ট্যাবলেট এবং চার লাখ সারফেস প্রো ট্যাবলেট বিক্রি করে।
উইন্ডোজ ৮-এ ব্যবহার করে চালানোর উপযোগী এবং উইন্ডোজ অ্যাপ্লিকেশন-এর সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি বলে বাজারে সারফেস প্রো’র চাহিদা ব্যাপক। সূত্র অনুযায়ী, প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ৩০ লাখ এআরএম ট্যাবলেটের অর্ডার পেয়েছে।
ভবিষ্যতে মাইক্রোসফট এই ট্যাবলেট পিসিটিকে ভিন্ন তিনটি মডেলে আনার পরিকল্পনা করছে, যার মধ্যে একটি হবে সাত ইঞ্চি এক্সবক্স ট্যাবলেট।
