২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেটিনা আইপ্যাড মিনির আগেই আসছে নেক্সাস সেভেন

টেক জায়ান্ট অ্যাপলের রেটিনা আইপ্যাড মিনি বাজারে আসার আগেই চলে আসবে গুগলের উচ্চ রেজুলিউশনের নেক্সাস সেভেন ট্যাব। প্রযুক্তিবিষয়ক সংবাদের সাইট সিনেট জানিয়েছে, এ বছরের শেষ নাগাদ আসতে পারে আইপ্যাড মিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

আজরাফ আল মূতী, প্রদায়ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2013, 06:42 PM

Updated : 25 Apr 2022, 06:29 PM

ডিসপ্লে সাচের্র গবেষক পল সেমেনজা সিনেটকে জানিয়েছেন, এ বছরের তৃতীয় অথবা চতুর্থ প্রান্তিকে বাজারে আসবে উচ্চ রেজুলিউশনের আইপ্যাড মিনি। অন্যদিকে নেক্সাস সেভেন আসতে পারে বছরের দ্বিতীয় প্রান্তিকে। সাপ্লাই চেইনের তথ্য বিশ্লেষণ করে তারা এ সিদ্ধান্তে পৌঁছেছেন।

সেমেনজা জানান, রেটিনা আইপ্যাড মিনির মিনির ডিসপ্লেতে থাকবে ২০৪৮ বাই ১৫৩৬ পিক্সেল। বর্তমান আইপ্যাড মিনির ভার্সনে রয়েছে ১০২৪ বাই ৭৬৮ পিক্সেল।

নেক্সাস সেভেনে থাকবে ১৯২০ বাই ১২০০ পিক্সেল এইচডি+ ফরম্যাট। ফলে এর ডিসপ্লেতে থাকবে প্রতি ইঞ্চিতে ৩২৩-এরও বেশি পিক্সেল। বর্তমান নেক্সাস ভার্সনে রয়েছে ১২৮০ বাই ৮০০ পিক্সেল ক্ষমতা সম্পন্ন ডিসপ্লে এবং প্রতি ইঞ্চিতে ২১৬ পিক্সেল।