অ্যান্ড্রয়েডের দায়িত্বে এখন সুন্দর
গুগলের চিফ অপারেটিং অফিসার (সিইও) ল্যারি পেইজ তার ব্লগের মাধ্যমে জানিয়েছেন, এতোদিন পোর্টেবল অপারেটিং সিস্টেম অ্যান্ডয়েডের দায়িত্বে থাকা অ্যান্ডি রুবিন গুগলের নতুন প্রকল্পে কাজ করার জন্য দায়িত্ব থেকে সরে গিয়েছেন। সিনেট জানায়, রুবিন ‘ক্রোম’ এবং ‘গুগল অ্যাপস’-এর প্রধান সুন্দর পিচাইয়ের হাতে এ দায়িত্ব তুলে দেন।
এই সাফল্যের পর রুবিন এখন নতুন কিছু নিয়ে কাজ করতে আগ্রহী। পেইজ আশাবাদী, ২০০৮ সাল থেকে সাফল্যের সঙ্গে ওয়েব ব্রাউজার ‘ক্রোম’-এর দায়িত্বে থাকা পিচাই কাউকে নিরাশ করবেন না।
রুবিন ২০০৫ সাল থেকে গুগলের সঙ্গে কাজ করছেন।
