২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রাহকের তথ্য চুরি স্বীকার করলো গুগল

ইন্টারনেটে ‘অননুমোদিত তথ্য ব্যবহারের দায়ে’ যুক্তরাষ্ট্রে সার্চ জায়ান্ট গুগলকে অভিযুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ৩৮টি অঞ্চলে এ অভিযোগটি নিষ্পত্তি করা হয়েছে এবং গুগলকে ৭০ লাখ ডলার জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

প্রযুক্তি ডেস্ক

ফজলে আজিম,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2013, 02:00 PM

Updated : 25 Apr 2022, 06:28 PM

স্ট্রিট ভিউ গাড়ির মাধ্যমে ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যের অধিবাসীর ইমেইল, পাসওয়ার্ড ও ওয়েবের অনেক তথ্য চুরির দায় স্বীকার করে নিয়েছে ওয়েব সার্চে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানটি।

নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক শিনডারম্যান জানান, ইন্টারনেট ব্যবহারকারীর ব্যক্তিগত ও আর্থিক তথ্য গোপন রাখার অধিকার রয়েছে। গুগলের মতো কেউ তথ্যগুলো অপব্যবহার করতে পারবে না।

টেলিকম রিসার্চ ফার্ম ওভাম এর প্রধান বিশ্লেষক জেন ডেওসন বলেন, এ ধরনের অপরাধে এটা এখন পর্যন্ত সবচেয়ে বড় অংকের জরিমানা। তবে সার্চ জায়ান্ট গুগলের জন্য এ জরিমানা খুবই কম বলে জানিয়েছেন তিনি।