আইফোনকে ‘মাইক্রোস্কোপ বানিয়ে’ কৃমি সনাক্ত হচ্ছে তানজানিয়ায়
তানজানিয়ায় বিজ্ঞানীরা গ্রামের স্কুল শিক্ষার্থীদের অন্ত্রের কৃমি শনাক্ত করার জন্য আইফোন ৪এস ব্যবহার করেন। মোবাইলের ক্যামেরা লেন্সে যুক্ত করা হয় আট ডলার মূল্যের একটি বল লেন্স, সস্তা টর্চ এবং উভয় পাশে টেপ যুক্ত করে এই মাইক্রোস্কোপটি তৈরি করা হয় বলে জানিয়েছে বিবিসি।
টরন্টো জেনারেল হাসপাতালের অভ্যন্তরীণ ঔষধ এবং সংক্রামক রোগ বিভাগের বিশেষজ্ঞ ড. ইস্যাক বগচ বিবিসিকে জানিয়েছেন, ল্যাবরেটরিতে ব্যবহৃত পরীক্ষামূলক মাইক্রোস্কোপ সম্বন্ধে তিনি শুনেছেন এবং এটি বাস্তবে রূপদানের চিন্তাও করছেন।
ড. বগচ বলেন, ‘আমরা ডায়াগনোস্টিকস পরীক্ষার কাজে ব্যবহৃত দরকারি কিছু চাচ্ছি। এমন কাউকে দিতে চাই যে, এটাকে ভালোমতো ব্যবহার করতে পারবে। যদিও ৭০ শতাংশ নির্ভুল হওয়াই যথেষ্ট নয়, আমরা চাই ৮০ শতাংশেরও বেশি নির্ভুল ফল দেয়া যন্ত্র, যা আমাদের কাছে এখনও নেই।’
তিনি আরো জানিয়েছেন, যে কোন মোবাইল ফোনের মাঝারি মানসম্পন্ন ক্যামেরা এবং এর জুম ফাংশনটির সঙ্গে এর বল লেন্সটি জীবাণুকে বড় করে দেখার কাজে সাহায্য করবে। স্মার্টফোনে এই ক্ষুদ্রতম ডিমের ব্যাস ৪০-৬০ মাইক্রোমিটার আকারে দেখা গেছে।
গবেষকদের মতে, শিশুদের গুরুতর কৃমি সংক্রমণ নির্ণয়ে ওই মাইক্রোস্কোপটি ‘অসাধারণ ভূমিকা রাখে’ যা দিয়ে অন্ত্রের অসংখ্য ডিম সহজেই দেখা যায়। পৃথিবীতে প্রায় দুই শত কোটিরও বেশী বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ এই আন্ত্রিক কৃমি রোগে আক্রান্ত। এই পরজীবী সংক্রমণের ফলে মানুষের অপুষ্টি, শারীরিক বৃদ্বি এবং মানসিক বৃদ্ধি ব্যাহত হয়।
