২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামসাংয়ের ছবি তোলার প্রতিযোগিতা: সিটি ফেয়ার ২০১৩

সৌখিন চিত্রগ্রাহকদের জন্য বিসিএস কম্পিউটার-এর সহযোগিতায় দক্ষিণ কোরিয়ান প্রযুক্তিপণ্য নির্মাতা স্যামসাং চতুর্থবারের মতো আয়োজন করছে ডিজিটাল ফটো প্রতিযোগিতা ‘সিটি ফেয়ার ২০১৩’। আগ্রহী প্রতিযোগীরা অংশগ্রহণের জন্য ছবি জমা দিতে পারবেন ঢাকার আইডিবি ভবনে অবস্থিত বিসিএস কম্পিউটার সিটি কমিটি অফিসের স্যামসাং সিটিআইটি ফটো কম্পিটিশনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2013, 12:05 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

একটি বিচারক প্যানেল মানসম্পন্ন ছবিগুলো নির্বাচন করবেন, যেগুলো পরে স্যামসাং ফটো গ্যালারিতে প্রদর্শিত হবে। আর বিজয়ীদের জন্য থাকছে পুরস্কার।

প্রতিযোগিতাটি দু’টি শাখায় বিভক্ত। ১০ থেকে ২৫ বছরের প্রতিযোগীরা গ্রুপ ‘এ’-এর অন্তর্ভূক্ত। এই বিভাগের প্রতিযোগীরা যেকোন বিষয়ে ছবি তুলতে পারবেন। তবে অংশগ্রহণের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র সরবরাহ করতে হবে।

আর যাদের বয়স ২৫ বছরের উর্ধ্বে তারা অংশগ্রহণ করতে পারবেন গ্রুপ ‘বি’-এর আওতায়। এই গ্রুপের প্রতিযোগিদের ছবি তোলার বিষয় হচ্ছে ‘দৈনন্দিন জীবন’।

প্রতিযোগিরা ৮ বাই ১২ ইঞ্চি আকারের সর্বোচ্চ পাঁচটি ছবি জমা দিতে পারবেন। ছবি জমা দেওয়া তারিখ ১৪-১৫ মার্চ, ২০১৩।

বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে হবে- জাকির হোসেন, কার্যনির্বাহী পরিষদ, বিসিএস কম্পিউটার সিটি। ফোন- ০১৭১৮৫৩১২৫৭।