অপরাধীদের নজরদারীতে রাখবে কৃত্রিম উপগ্রহ
গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ব্যবহারের মাধ্যমে অপরাধীদের আরো নজরদারির করার মাধ্যমে অপরাধ কমিয়ে আনার পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। ‘লোকেশন মনিটরিং’ নামের নতুন পরিকল্পনায় চিহ্নিত অপরাধীদের ইলেক্ট্রনিক ট্যাগ বহন করতে হবে, যার মাধ্যমে কৃত্রিম উপগ্রহের সাহায্য নিয়ে প্রতিনিয়ত অপরাধীদের অবস্থান চিহ্নিত করা হবে বলে জানিয়েছে স্কাই নিউজ।
জিপিএস স্যাটেলাইট ট্র্যাকিংয়ের মাধ্যমে শহরের কেন্দ্রে ও নিয়মিত অপরাধ সংগঠনের স্থানগুলো থেকে অপরাধীদের দূরে রাখা যাবে বলে আশাবাদী দেশটির প্রযুক্তি মন্ত্রী।
বর্তমানে একধরনের ট্যাগের মাধ্যমে চিহ্নিত অপরাধীদের নজরদারি করা হলেও এতে শুধু তারা নির্দিষ্ট সময়ে তাদের জন্য নির্ধারিত এলাকায় আছে কিনা, তা দেখা হয়। নতুন লোকেশন মনিটরিং-এর মাধ্যমে চিহ্নিত অপরাধীদের আগের তুলনায় আরো ভালোভাবে নজরদারি করা হবে।
যেসব অপরাধীর ১২ মাসের কম সময়ের জেল হয়েছে, তাদের ওপর জিপিএস ট্যাগিং পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে। তবে জনগণের জন্য ঝুঁকিপূর্ণ ও অপরাধপ্রবণ ব্যক্তিদের ওপর এ পদ্ধতি ব্যবহার করার বিষয়টিও বিবেচনা করছে সরকার।
