নতুন ডিজাইনে মোবাইল ওয়েব অ্যাপ ও গুগল অফলাইন
জিমেইল মোবাইল অ্যাপ এবং এবং জিমেইল অফলাইনের ডিজাইনে পরিবর্তন এনেছে সার্চ জায়ান্ট গুগল। প্রযুক্তি বিষয়ক সাইট টেকট্রি জানিয়েছে, ২০১২ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া জিমেইল অ্যাপের সঙ্গে অ্যান্ড্রয়েড, ব্ল্যাকবেরি এবং আইওএস ডিভাইসের জন্য তৈরি অ্যাপগুলোর রয়েছে বেশ মিল।
নতুন ডিজাইনের জিমেইল মোবাইল অ্যাপে যোগ হয়েছে আরো উন্নত সার্চ টুল। আছে ক্যালেন্ডার ইন্টিগ্রেশন এবং অটোকমপ্লিট প্রেডিকশান। পুরনো ডিজাইনের তুলনায় নতুন ডিজাইনের মোবাইল অ্যাপটি নিয়ে আইফোন এবং আইপ্যাড ব্যবহারকারীরা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে বলে দাবি করেছে গুগল।
জিমেইল মোবাইল অ্যাপ এবং জিমেইল অফলাইন অ্যাপগুলো ব্ল্যাকবেরি, আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহার করা যাবে অনায়াসে। তবে উইন্ডোজ ডিভাইসে চলবে না এই অ্যাপগুলো।
