চীনে সবচেয়ে জনপ্রিয় ফোন স্যামসাং
চীনের স্মার্টফোন বাজারে প্রবেশের তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে কোরিয়ান প্রযুক্তিপণ্য নির্মাতা স্যামসাং নির্মিত বিভিন্ন স্মার্টফোন। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস জানিয়েছে, গ্যালাক্সি এস থ্রি স্মার্টফোন বিক্রির মাধ্যমে ২০১২ সালে চীনে স্মার্টফোন বাজারের র্শীর্ষে পৌঁছায় স্যামসাং।
চীনে ২০১২ সালে ৩ কোটি ৬০ হাজার স্মার্টফোন বিক্রি করেছে স্যামসাং। এক বছর আগের তুলনায় তা তিন গুণ বেশি। ২০১১ সালে এ সংখ্যা ছিলো এক কোটি নয় লাখ। এ সাফল্যের পেছনে গ্যালাক্সি এস থ্রির অবদান রয়েছে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা।
সূত্র জানিয়েছে, ফেব্রুয়ারিতে প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, ২০১২ সালের শেষ প্রান্তিকে চীনে স্মার্টফোন বিক্রিতে এককভাবে স্যামসাংয়ের বাজার শেয়ার ছিলো ৮৬ ভাগ। দ্বিতীয় অবস্থানে অ্যান্ড্রয়েড চালিত লেনোভোর নিয়ন্ত্রণে ১৩.২ ভাগ শেয়ার। অ্যাপল রয়েছে তৃতীয় অবস্থানে। স্মার্টফোনের বাজারে তাদের অবদান ১১ ভাগ।
