২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফরাসি তদন্তের মুখোমুখি স্কাইপ

টেলিকম অপারেটর হিসেবে নাম রেজিস্টার করতে ব্যর্থ হওয়ায় মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট করপোরেশনের মালিকানাধীন ভয়েস সার্ভিস ‘স্কাইপ’কে তদন্ত প্রক্রিয়ায় আনার কথা বলেছে ফ্রান্সের টেলিকম নিয়ন্ত্রণ সংস্থা এআরসিইপি। এআরসিপি’র মঙ্গলবারের এক বিবৃতিতে জানানো হয়, নিয়ন্ত্রক সংস্থার ‘ইলেকট্রনিক কমিউনিকেশন অপারেটর’ হিসেবে বারবার নিবন্ধন করতে বললেও স্কাইপ তা গ্রাহ্য করেনি বলে জানিয়েছে রয়টার্স।

প্রযুক্তি ডেস্ক

কার্তিক দাস শুভ, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2013, 02:55 AM

Updated : 25 Apr 2022, 06:29 PM

ফরাসি নিয়ন্ত্রক সংস্থাটি আরো জানায়, স্কাইপ ফ্রান্সসহ সারা বিশ্বের ব্যবহারকারীদের ভয়েস কল করা ও মোবাইল নাম্বার ব্যবহার করে কথা বলার সুবিধা দিচ্ছে। এ কারণে জরুরি কল এবং প্রয়োজনে কথাবার্তায় আইনি হস্তক্ষেপ করা তাদের একটি দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি বছরগুলোতে ইন্টারনেটে ব্যবহারকারীদের স্কাইপের মাধ্যমে ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) ব্যবহার করে বিনামূল্যে বা অল্প মূল্যে কথা বলা ক্রমান্বয়ে বাড়ছে।

ব্যবহারকারীরা তাদের মোবাইল ফোন বাদ দিয়ে স্কাইপ-এর মতো বিনামূল্যের অ্যাপ্লিকেশন ব্যবহার শুরু করায় ইউরোপিয়ান টেলিকম প্রতিষ্ঠানগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে। ইন্টারনেট কানেকশন থাকলে এসব অ্যাপ্লিকেশন দ্বারা ব্যবহারকারীরা বিনামূল্যে তাদের মোবাইলের তথ্যসমূহ আদান প্রদান এবং যোগাযোগ করতে পারে।