লুমিয়ার নতুন মডেল নিয়ে নতুন গুজব
স্মার্টফোন বাজারের নতুন গুজব, লুমিয়া সিরিজের স্মার্টফোন ‘নোকিয়া লুমিয়া ৯২৮’ নিয়ে কাজ করছে ফিনল্যান্ডভিত্তিক স্মার্টফোন নির্মাতা নোকিয়া। প্রযুক্তি বিষয়ক সাইট টেকট্রি বলছে, লুমিয়া ৯২০-এর বদলে নোকিয়ার প্রধান স্মার্টফোনের জায়গাটি দখল করে নিতে পারে লুমিয়া ৯২৮।
সম্প্রতি দি ভার্জ জানায়, এপ্রিল মাসেই নাকি বাজারে আসবে লুমিয়া ৯২৮। লুমিয়া ৯২৮-এ নতুন যে ফিচারগুলো থাকবে সেটাও জানিয়েছে দি ভার্জ।
গোপন সূত্রের বরাত দিয়ে ভার্জ জানিয়েছে, অ্যালুমিনিয়াম কেসিং থাকবে লুমিয়া ৯২৮-এর। লুমিয়া ৯২০ এর তুলনায় আরো ওজনে হালকা এবং আরো চিকন হবে লুমিয়া ৯২৮। থাকবে অ্যামোলেড স্ক্রিন এবং জিনোন ফ্ল্যাশ।
অন্যান্য ফিচারের মধ্যে থাকবে ১.৫ গিগাহার্টজের ¯œ্যাপড্রাগন এসফোর প্রসেসর, ১ জিবি র্যাম এবং ৮.৭ মেগাপিক্সেলের পিওর ভিউ ক্যামেরা।
