২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক লাইক-এ ব্যক্তিত্ব্যের প্রতিফলন

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে ফেইসবুক লাইক-এর মাধ্যমে মানুষের ব্যক্তিগত বুদ্ধিমত্তা, যৌন আকর্ষণ ও রাজনৈতিক চিন্তাধারা সম্পর্কে সহজেই ধারণা পাওয়া যায়। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, কেমব্রিজ ইউনিভার্সিটির গবেষকরা অ্যালগরিদম ব্যবহার করে ৫৮ হাজার সেচ্ছাসেবকের ফেইসবুক লাইক এবং জনসংখ্যাতত্ত্ব ও সাইকোমেট্রিক পরীক্ষার সাহায্যে গবেষণাটি সম্পন্ন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2013, 04:31 PM

Updated : 25 Apr 2022, 06:28 PM

যুক্তরাষ্ট্রের পিএনএএস জার্নালে গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে। এ গবেষণায় গবেষকগণ ৮৮% পুরুষের যৌন আকর্ষণ ও ৯৫% আফ্রিকান-আমেরিকান ও ককেশিয়ান-আমেরিকানদের বৈশিষ্ট্য বের করতে সক্ষম হয়েছেন । গবেষণায় আরো পাওয়া যায়, ৮২% খ্রিস্টান ও মুসলমান তাদের ব্যক্তিগত মামলা ও সম্পর্কের বিষয়গুলো গোপন রাখে। মোট ফলাফলে গান ও টিভি অনুষ্ঠানের ব্যক্তিগত প্রোফাইলে লাইকের পরিমাণ সবচেয়ে বেশি দেখা যায়।

গবেষকদের মতে, ব্যবহারকারীর তৈরি করা ডিজিটাল প্রোফাইল ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে ক্ষতিকর। ফেইসবুক ব্যবহারকারীর লাইক স্বয়ংক্রিয়ভাবে সবাই দেখতে পারলেও, তা পরিবর্তন করে নেয়া যায় ফেইসবুক প্রাইভেসি সেটিংস থেকে।